মুন্সিগঞ্জে নিয়োগ দেবে পল্লী বিদ্যুৎ সমিতি
ফাইল ছবি।
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে ০২টি পদে ০৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।
প্রতিষ্ঠানের নাম: মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, সিপাহীপাড়া, মুন্সীগঞ্জ
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: মুন্সীগঞ্জ
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, সিপাহীপাড়া, মুন্সীগঞ্জ এর থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, সিপাহীপাড়া, মুন্সীগঞ্জ। খামের উপর অবশ্যই পদের নাম এবং নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন ফি: জেনারেল ম্যানেজার, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, সিপাহীপাড়া, মুন্সীগঞ্জ এর অনুকূলে ১০০ টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ২৬ জুন ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: ইত্তেফাক, ২৭ মে ২০২৫