হংকংয়ে প্রধান উপদেষ্টার যাত্রাবিরতি

হংকংয়ে প্রধান উপদেষ্টার যাত্রাবিরতি

সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপান যাওয়ার পথে হংকংয়ে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেছেন।

বুধবার (২৮ মে) ভোররাতে অধ্যাপক ইউনূস হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সে দেশের শ্রমমন্ত্রী ক্রিস সান তাঁকে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন।

মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে অধ্যাপক ইউনূস ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট জাপানের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র: বাসস