এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে যশোরে দোয়া ও শিশুদের মাঝে খাবার বিতরণ

এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে যশোরে দোয়া ও শিশুদের মাঝে খাবার বিতরণ

ছবি: সংগৃহিত

যশোর প্রতিনিধি: জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ ১৪ বছরের জুলুমের কারাগার থেকে মুক্তি লাভ করায়, সংগঠনটির  যশোর জেলার পেশাজীবী থানা বিশেষ দোয়া মাহফিল ও শিশুদের মাঝে খাবার পরিবেশন কর্মসূচি সম্পন্ন করেছে।

২৯ মে বৃহস্পতিবার দুপুরে যশোর সদর উপজেলার নতুন খরের তলা ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও ইসলামিয়া এতিমখানায় শিশুদের মাঝে খাবার পরিবেশন ও দোয়া করা হয়। এতে সভাপতিত্ব করেন পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন। সঞ্চালনা করেন অফিস সম্পাদক অফিস গাউছুল আজম।

অনুষ্ঠানে  সভাপতির  বক্তব্যে খন্দকার রশিদুজ্জামান রতন বলেন, জুলুমের কারাগার কখনো দীর্ঘস্থায়ী হয় না। সত্য সবসময় উদ্ভাসিত এবং মিথ্যা অবশ্যম্ভাবীভাবে পরাজিত হয়। আজ মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি তারই উজ্জ্বল প্রমাণ। আলেম সমাজ এবং আগামীর আলেম হয়ে উঠা আমাদের প্রিয় সন্তানেরা যেন সত্য-ন্যায়ের পতাকা উঁচিয়ে রাখে, সে জন্য সকলের চোখ  খোলা রাখার প্রয়োজন। ইসলামী আদর্শভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশেষ এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ওয়ার্ড সভাপতি মাওলানা আবুল কাশেম, পৌরসভার ৪নং ওয়ার্ড সভাপতি কামরুল ইসলাম, সেক্রেটারি আসাদুজ্জামান,  রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, আনোয়ারুস সাদাতসহ পেশাজীবী থানার নেতৃবৃন্দ।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং এ টি এম আজহারুল ইসলামের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।