বড় রানের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান

বড় রানের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান

সংগৃহীত ছবি

২২ গজে নিজেদের সেরা দিতে পারছেন না শান্ত-লিটনরা। এমন অবস্থায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে খেলতে নেমেছে টিম টাইগার্স। টস জিতে আগে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে শত রান পূর্ণ করেছে স্বাগতিকরা। বাংলাদেশ সময় রাত ৯টায় খেলা শুরু হয়। খেলাটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১১১ রান। শাহীবজাদা ফারহান ৬৭ ও মোহাম্মদ হারিস ৩৪ রানে ব্যাট করছেন।  

সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। অন্যদিকে আজ জিতলেই সিরিজ নিশ্চিত করবে পাকিস্তান। লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। ফলে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। 

বাংলাদেশ দল একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। শেখ মেহেদীর পরিবর্তে একাদশে মেহেদি হাসান মিরাজকে দলে ফেরানো হয়েছে। আজকের ম্যাচ লিটন দাসের শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। আগের ৯৯ ম্যাচে ৯৭ ইনিংসে ১২৫.৬১ স্ট্রাইকরেটে ১৬৯৯ রান করেছেন লিটন।