নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযান, মাদকসহ আটক ২

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযান, মাদকসহ আটক ২

ছবি : প্রতীকি

নারায়ণগঞ্জ শহরের টানবাজারে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য, মাদক বিক্রির ১ লাখ ৭৫ হাজার টাকা ও দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে। মঙ্গলবার রাতে ৭ ফিন্ড রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর আফসানের নেতৃত্বে ঘণ্টাব্যাপী হরিজন সিটি কলোনিতে অভিযান চলায় যৌথবাহিনীর সদস্যরা।

বুধবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই সজীব কুমার মন্ডল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিজন সিটি কলোনিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে দুজন মাদক বিক্রেতাকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দেশীয় মদ, গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ, মোবাইল ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।