পিরোজপুরে ছাত্রদলের কমিটি ঘোষণা উপলক্ষে আনন্দ মিছিল

পিরোজপুরে ছাত্রদলের কমিটি ঘোষণা উপলক্ষে আনন্দ মিছিল

সংগৃহীত

পিরোজপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা বুধবার (৪ জুন) বিকেলে এক আনন্দ মিছিল আয়োজন করে। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

মিছিলটি জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে, মঙ্গলবার (৩ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের আংশিক জেলা কমিটি ঘোষণা করা হয়।