পুশইন-কোরবানির চামড়া পাচাররোধে সতর্ক অবস্থানে বিজিবি
ফাইল ছবি
পুশইন এবং কুরবানির চামড়া ভারতে পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বিজিবি-১ ব্যাটালিয়ন রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে রাজশাহী বিজিবি সেক্টরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
হাসিবুল হক বলেন, সীমান্তে সবধরণের পাচবার রোধে টহল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারি সহ স্থানীয় জনগণকে সাথে নিয়ে কাজ করা হচ্ছে।
রাজশাহী সীমান্ত দিয়ে এ পর্যন্ত পুশইন হয়নি জানিয়ে তিনি বলেন, তবে দেশের বিভিন্ন স্থানে পুশইনের বিক্ষিপ্ত কিছু ঘটনা রয়েছে। যেখানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সেখানে বিজিবি বিএসএফের সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাক বৈঠকের মার্ধমে মৌখিক ভাবে ও লিখিত ভাবে প্রতিবাদ জানিয়েছে। যা আগামীতেও অব্যাহত থাকবে।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, উৎসব মুখর পরিবেশে জনগণ যাতে ঈদ উদযাপন করতে পারে এজন্য বিজিবি সীমান্তের নিরাপত্তা বিধান সহ দেশের অভ্যন্তরীন আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদের জামাতের নিরাপত্তা রক্ষায় সদা সচেষ্ট ও সতর্ক এয়ছে।