জাপান বিএনপির ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাপান বিএনপির ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ফাইল ছবি

পূর্ণাঙ্গ কমিটি পেল বিএনপির জাপান শাখা। বুধবার ২০১ সদস্যের এ কমিটির অনুমোদন দেওয়া হয়।  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির কথা জানানো হয়েছে।

এর আগে ২০২২ সালের অক্টোবরে মীর রেজাউল করিম রেজাকে সভাপতি ও এমদাদুল ইসলাম মনিকে সাধারণ সম্পাদক, মো. শহীদুল ইসলাম নান্নুকে প্রধান পৃষ্ঠপোষক ও ফয়সাল সালাউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে মো. মোফাজ্জল হোসেনসহ উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে ৯ জনকে।

আগের আংশিক কমিটিতে জায়গা পাওয়া সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন মিঠুর সঙ্গে, সহ-সভাপতির পদ পেয়েছেন ডক্টর জাকির হোসেন মাসুমসহ ১৭ জন।

এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ নজরুল ইসলাম রনির সঙ্গে নতুন আরও ২৭ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে।

সাংগঠনিক সম্পাদক ফয়সাল সালাউদ্দিন। সহ-সাংগঠনিক পদে সাইফুল্লাহ জায়েদ আশিকসহ রয়েছেন সাতজন। কমিটিতে ৮০ জনকে রাখা হয়েছে সম্পাদকীয় পদে। পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে কাজী এনামুল হকসহ সদস্য রয়েছেন মোট ৫৩ জন।

পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সভাপতি মীর রেজাউল করিম ,  সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল সালাহউদ্দিন।