নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় জামায়াতের সন্তোষ প্রকাশ

নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় জামায়াতের সন্তোষ প্রকাশ

ফাইল ছবি

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। তার ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরই নির্বাচনের তারিখ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণের পর তিনি এ প্রতিক্রিয়া জানান।

সন্তোষ প্রকাশ করে গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে জামায়াত আমির বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস আজ (৬ জুন) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।’ তার এই ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে এবং ঘোষিত সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জাতি আশা প্রকাশ করছে।

তিনি আরও বলেন, জাতির তীব্র আকাঙ্ক্ষা সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি বিষয়ের ভিত্তিতে এবং ‘জুলাই সনদ’ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবেন।

এর আগে, আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি নির্বাচনের তারিখ ঘোষণাসহ নানান বিষয় তুলে ধরেন