রেসিপি : লেবু পাতা দিয়ে গরুর মাংস

রেসিপি : লেবু পাতা দিয়ে গরুর মাংস

ছবিঃ সংগৃহীত।

গরুর মাংস কম বেশি সব মানুষেরই প্রিয় একটি খাবার। তাই গরুর মাংসের দুইটি পদের মজার রেসিপি দেওয়া হলো আজকের প্রতিবেদনে- 

লেবু পাতা দিয়ে গরুর মাংস

উপকরণ

গরুর মাংস ১ কেজি, পিঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, লেবুর রস ১ চা চামচ, লবণ পরিমাণ মতো, গরম মসলা কয়েকটি, টক দই ১ টেবিল চামচ, গোলমরিচ আধা চা চামচ, লেবু পাতা ৭/১০টি।

প্রণালি

তেল গরম করে পিঁয়াজ বাদামি করে ভেজে গরম মসলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা ও রসুন বাটা, জিরা ও ধনে, টক দই দিয়ে ভালো করে কষান। মাংস ঢেলে ভালোভাবে ভুনা করুন।

পরিমাণ মতো পানি দিন। মাংস সিদ্ধ হয়ে গেলে লেবুপাতা ও লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন। চালের রুটি বা গরম পরোটার সঙ্গে পরিবেশন করুন লেবুপাতার গরুর মাংস।