রেসিপি : শামি কাবাব

রেসিপি : শামি কাবাব

ছবিঃ সংগৃহীত।

শামি কাবাব কিংবা গরুর মাংসের টিকিয়া বানিয়ে ফেলতে পারেন বাটা বা ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই। পোলাও, বিরিয়ানির পাশাপাশি বিকেলের নাস্তা হিসেবেও এই কাবাব দারুণ মজাদার। জেনে নিন কীভাবে বানাবেন।

উপকরণ

গরু বা খাসির কিমা ২৫০ গ্রাম

ছোলার ডাল আধা কাপ

পেঁয়াজ বেরেস্তা ১/৪ কাপ

আদা-রসুন বাটা আধা চা চামচ করে

সাদা এলাচ ২টি

লবঙ্গ ৩/৪টি

দারুচিনি ১ টুকরো

পুদিনা পাতা কুচি আধা টেবিল চামচ

কাঁচামরিচ কুচি ৪টি

১ টুকরা লেবু

ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ

গরম মসলা গুঁড়া আধা চা চামচ 

মরিচ গুঁড়া স্বাদ মতো 

স্বাদ মতো লবণ

একটি ডিম

যেভাবে বানাবেন

ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রাখুন পানিতে। পরদিন পানি ঝরিয়ে গরম মসলা, সামান্য লবণ ও পর্যাপ্ত পানি দিয়ে সেদ্ধ করে নিন। বাটা ও গুঁড়া মসলার সঙ্গে পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা কুচি, লবণ, কাঁচা মরিচ কুচি ও লেবুর রস মিশিয়ে মিশ্রণটি দিয়ে মেখে নিন সেদ্ধ ছোলা। মিহি করে মেখে মাংসের কিমা ও একটি ডিম মিশিয়ে নিন। ভালো করে মেখে হাত দিয়ে কাবাবের শেপ করে তেলে ভেজে নিন। চাইলে কাবাব বানিয়ে ভাজার আগে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন।