আশুলিয়ায় খুলেছে সব কারখানা, কাজে ফিরেছেন শ্রমিকেরা

আশুলিয়ায় খুলেছে সব কারখানা, কাজে ফিরেছেন শ্রমিকেরা

ছবি : সংগৃহীত

ঈদুল আজহার ছুটি শেষে পুরোদমে চালু হয়েছে আশুলিয়ার গার্মেন্টস কারখানাগুলো। 

রোববার (১৫ জুন) সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন, শুরু হয়েছে উৎপাদন।

শিল্প পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আশুলিয়া শিল্পাঞ্চলে পাঁচ শতাধিক তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন প্রায় সাত লাখ শ্রমিক। ঈদের ১০ দিনের ছুটি শেষে আজ সব কারখানায় কার্যক্রম শুরু হয়েছে। যদিও কিছু কারখানা শনিবারই খুলেছিল।

কারখানাগুলোতে সকাল থেকেই শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তারা কাজে যোগ দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি মহাসড়কগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীও টহল দিচ্ছে।