ঈদগাঁওয়ে আটকা পড়া কক্সবাজার এক্সপ্রেস সাড়ে ৩ ঘন্টা পর ছেড়েছে
ছবিঃ সংগৃহীত
কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনে দীর্ঘ সাড়ে ৩ ঘন্টার বেশী সময় আটকা ছিল।
রোববার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনে ট্রেনটি আটকা পড়ার ঘটনা ঘটে বলে জানান, কক্সবাজার আইকনিক স্টেশনের ম্যানেজার মোহাম্মদ গোলাম রব্বানী।
তিনি জানিয়েছেন, ট্রেনটিতে ২৩টি বগি রয়েছে এবং ৮ শতাধিক যাত্রী ছিল। ট্রেনটি নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর দুপুর পৌণে ১ টায় আইকনিক স্টেশন থেকে ঢাকার উদ্দ্যেশে রওনা দেয়। দুপুর দেড়টার দিকে ট্রেনটি ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে আকস্মিক ইঞ্জিন বিকল হয়। এতে সেখানে ট্রেনটি আটকা পড়ে। মূলত ট্রেনটির ইঞ্জিনের মোটর পুড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।