মেয়েদের ক্যাম্পে আরও ৩০ ফুটবলার

মেয়েদের ক্যাম্পে আরও ৩০ ফুটবলার

সংগৃহীত

সাফ নারী অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে আরও ৩০ ফুটবলারকে ক্যাম্পে ডেকেছে বাফুফের নারী উইং। ক্যাম্পে যারা রয়েছেন তাদের মধ্যে অনূর্ধ্ব-১৭ ফুটবলার আছেন পাঁচজন। ৩০ জন যোগ করে ৩৫ জন নিয়ে শুরু হবে অনুশীলন। 

বাফুফে সূত্রে জানা গেছে, অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল ভুটানে। টুর্নামেন্ট এগিয়ে আনা হয়েছে আগস্টে। এতে বাংলাদেশের প্রস্তুতির সময় কমে গেল।

ক্যাম্পে অনূর্ধ্ব-২০ দলের যারা আছেন তাদের সঙ্গেই অনূর্ধ্ব-১৭ এর মেয়েরা অনুশীলন করবেন। বয়সভিত্তিক টুর্নামেন্টে ভালো ফল করার লক্ষ্যে অনুশীলনের ধারাবাহিকতা বন্ধ করতে চায় না বাফুফে। 

কোচ পিটার বাটলার যখন জাতীয় দল নিয়ে মিয়ানমারে থাকবেন, তখন বয়সভিত্তিক মেয়েদের অনুশীলন করাবেন মিরোনা খাতুন।