সংস্কার ছাড়া নির্বাচন আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে-যশোরে মিয়া গোলাম পরওয়ার
ছবি: প্রতিনিধি
টিআই তারেক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, দেশবাসীকে একটা অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জুলাই অভ‚্যত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাবার আহবান জানিয়ে বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না জাতীয় মুক্তি হবে না। সেই নির্বাচন আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে।
যশোরে দলের রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, দেশের স্বার্থে জাতীর স্বার্থে স্বাধীনতার ৫৪ বছরেও রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে আমরা ব্যর্থ হয়েছি।
তিনি বলেন, মিমাংসিত ইস্যুকে সামনে এনে জাতীকে বিভক্ত করার ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের পরাজিত করতে হবে।
২১ জুন শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন জামায়াত সেক্রেটারি জেনারেল।
জেলা জামায়াতে ইসলামী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, সহকারি সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম প্রমুখ। জেলার বিভিন্ন উপজেলার রুকনরা শিক্ষাশিবিরে অংশ নেন।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, যে ভারত গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে অথচ একজন চোর, খুনি, মানবতাবিরোধী অপরাধীকে আশ্রয় দেয়।
দেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বলেন, নির্বাচন যখনই হোক নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা করবে। তিনি বলেন, সরকারের শিরদাড়া সোজা রাখতে হবে। এদিক ওদিক গেলে হবে না। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তিকালীন সরকার যদি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয় তাহলে জাতীর সামনে একটা মহা দুর্যোগ অপেক্ষা করছে বলেও উল্লেখ করেন।