মুন্সিগঞ্জে ফেনসিডিলসহ গ্রেফতার ৪

মুন্সিগঞ্জে ফেনসিডিলসহ গ্রেফতার ৪

ছবি : প্রতীকি

মুন্সিগঞ্জের শহরে অভিযান চালিয়ে ৬ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। রবিবার দিবাগত রাত ১টার দিকে শহরের ফলপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এরা হচ্ছে- মো. মানিক শেখ (৩২), মো. আমীর হোসেন (৪১), মো. আকবর আলী (৪২) ও মো. রিপন মিয়া (৪৮)।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন কবীর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন কাচারী এলাকার অদূরে ফলপট্টির ছামেদের ফলের দোকানের সামনে অভিযান চালান ডিবি পুলিশের টিম। এসময় সমুদয় ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।