আরও এক মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
প্রতিকী ছবি
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে আরও ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। তার নাম মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তেহ।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম ও ফার্সের প্রতিবেদন সূত্রে এমন তথ্য জানা গেছে।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, মোসাদের সঙ্গে যুক্ত একটি সাইবার দলের প্রধান ছিলেন শায়েস্তেহ।তাকে ২০২৩ সালের শেষ দিকে গ্রেফতার করা হয়।
গত ১২ জুন দিবাগত রাত থেকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে তিনজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানি কর্তৃপক্ষ। এর মধ্যে ১৬ জুন প্রথমজনকে এবং ২২ জুন দ্বিতীয়জনের ফাঁসি কার্যকর করা হয়।
মানবাধিকার সংস্থাগুলো প্রায়ই ইরানে মৃত্যুদণ্ড কার্যকর এবং যথাযথ বিচারপ্রক্রিয়া অনুসরণ না করার প্রবণতার কঠোর সমালোচনা করে আসছে।