মাদকবিরোধী কাজে নেপালে 'আইকনিক অ্যাওয়ার্ড' পেলেন সেলিম

মাদকবিরোধী কাজে নেপালে 'আইকনিক অ্যাওয়ার্ড' পেলেন সেলিম

সংগৃহীত

মাদকের বিরুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 'এশিয়ান বিজনেস আইকনিক অ্যাওয়ার্ডস ২০২৫' পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরোর ডেপুটি চিফ ও সিনিয়র রিপোর্টার মুহাম্মদ সেলিম।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমাণ্ডুর হোটেল ক্রিস্টাল পশুপতিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন নেপালের বন ও পরিবেশ মন্ত্রী আইন বাহাদুর শাহী।

এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং পাকিস্তানের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা তাদের অবদানের জন্য পুরস্কৃত হন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নেপালের সাবেক মন্ত্রী, আইন পরিষদের সদস্য এবং বাগমতী প্রদেশের বিধানসভার সদস্য কাঞ্চন চন্দ্র বাদে, আরপিপির সাধারণ সম্পাদক ও সাবেক ফেডারেল অ্যাফেয়ার্স ও স্থানীয় উন্নয়ন মন্ত্রী কুন্তি কুমারী শাহী, সাবেক সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ভানু ভক্ত ঢাকাল, সিপিএনের (ইউএমএল) পলিটব্যুরো সদস্য, নেপালের সাবেক সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আনন্দ প্রসাদ পোখরেল, নেপালের সাবেক হাউস অব রিপ্রেজেনটেটিভসের সদস্য মনিরাম ফুয়াল, বাগমতী প্রাদেশিক সরকারের সাবেক ভৌত অবকাঠামো উন্নয়ন মন্ত্রী কৃষ্ণ লাল ভডেলসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সাংবাদিক মুহাম্মদ সেলিম এই পুরস্কার পেয়ে তার মাদকবিরোধী কাজের প্রতি আরও দায়বদ্ধতা প্রকাশ করেছেন।