হঠাৎ বোর্ড সভায় বসছেন বিসিবি সভাপতি, যা থাকছে আলোচনায়

হঠাৎ বোর্ড সভায় বসছেন বিসিবি সভাপতি, যা থাকছে আলোচনায়

ছবি : সংগৃহীত

কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হারের পরই টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত। যা নিয়ে সমালোচনার ঝড় বয়সে ক্রিকেট পাড়ায়। এর মাঝেই বোর্ড সভা ডেকেছেন নতুন বিসিবি সভাপতি।

সোমবার (৩০ জুন) মিরপুরে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে এই বোর্ড সভা। গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে একজন বিসিবির সিনিয়র পরিচালক।

জানা গেছে, এবারের বোর্ড সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে বিপিএল আয়োজনের সময় নির্ধারণ নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত হতে পারে।

এ ছাড়াও নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়েও এই সভায় প্রাথমিক আলোচনা হতে পারে। এইচপিসহ গেম ডেভলপমেন্ট বিভাগের অধীনে ক্রিকেটারদের ট্যুর প্রোগ্রাম নিয়ে আসতে পারে বেশ কিছু সিদ্ধান্ত।

গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পরই ইতোমধ্যে চলতি মাসে দুটি বোর্ড সভা করেছেন টেস্টে বাংলাদেশের এই প্রথম সেঞ্চুরিয়ান। বুলবুল নেতৃত্বাধীন বিসিবি এবার আরও একটি বোর্ড সভা করতে যাচ্ছে।