গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি : প্রতীকি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ৮৫৫ পিস ইয়াবাসহ আরিফুল্লাহ (২২)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।শনিবার (২৮ জুন) বিকেলে কাশিয়ানী উপজেলার কালনার মধুমতি সেতুর টোল প্লাজায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতার আরিফুল্লাহ কক্সবাজারের রামু উপজেলার দারিয়ারদিঘী মৌলভী পাড়া এলাকার নুরুল কবিরের ছেলে।

র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকেলে মধুমতি টোল প্লাজার সামনে থেকে ঢাকা টু যশোর গামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আরিফুল্লাহ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাকে কাশিয়ানী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।