কমিউনিটি ক্লিনিকের সেবার মান তুলে ধরবে ইবি শিক্ষকের গবেষণা
ছবি: প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক সেবার কার্যকারিতা মূল্যায়ন' শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) বেলা ১১ টায় মীর মোশাররফ হোসেন ভবনের অর্থনীতি বিভাগের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
অর্থনীতি বিভাগের সভাপতি ড. পার্থ সারথি লস্করের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল ওয়াদুদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান এবং সাবেক প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদসহ অর্থনীতি বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
উক্ত সেমিনারে পিএইসডি গবেষক নিলুফার ইয়াসমিনের পিএইসডি সুপারভাইজার ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা।
প্রান্তিক অঞ্চলে কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম এবং এর বিভিন্ন সমস্যা ও সমাধেনের উপায় ছিল তার গবেষণার প্রধান বিষয়।
পিএইচডি সুপারভাইজার ড. দেবাশীষ শর্মা বলেন, আমাদের গ্রামাঞ্চলের জনসাধারণের প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার কাজ কমিউনিটি ক্লিনিক গুলো করে থাকে। ক্লিনিক গুলোর পারফরম্যান্সের উপর ভিত্তি করে, গ্রামের জনসাধারণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত হয় । আসলে কি ধরনের সেবা দেওয়া হচ্ছে পুরো দেশ জুড়ে ক্লিনিকগুলোতে আমরা তাই তুলে ধরার চেষ্টা করছি।