হাতীবান্ধায় হত্যা মামলায় চেয়ারম্যান গ্রেফতার

হাতীবান্ধায় হত্যা মামলায় চেয়ারম্যান গ্রেফতার

ছবি : প্রতীকি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান হাসেম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৫ জুলাই) রাতে তাকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ।

হাসেম তালুকদার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলির সদস্য এবং উপজেলার সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, ঢাকার শাহবাগ থানার একটি হত্যা মামলার আসামি হাসেম তালুকদারকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কোন মামলা রয়েছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।