প্রতিরক্ষা সচিব পরিচয়ে প্রতারণা, সতর্ক করল আইএসপিআর

প্রতিরক্ষা সচিব পরিচয়ে প্রতারণা, সতর্ক করল আইএসপিআর

ফাইল ছবি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে একটি চক্র। প্রতারণা এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (৮ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে সতর্ক থাকার এ পরামর্শ দিয়েছে।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে একাধিক মুঠোফোন নম্বর (০১৩৩৭-৪০৯৩১৮, ০১৩৩৯-০৫৪০০৮) ও হোয়াটসঅ্যাপ আইডি থেকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অনৈতিক সুবিধা দাবি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ প্রতিরক্ষা সচিবের নামে এ ধরনের প্রতারণা করতে চাইলে ভুক্তভোগীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।