রংপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে শিশুর মৃত্যু

রংপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে শিশুর মৃত্যু

ফাইল ছবি।

রংপুরে বজ্রপাতে সিপন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শিশুসহ ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিপন ওই গ্রামের আব্দুর ছাত্তার মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সিপন বাড়ির পাশে একটি ফাঁকা জমিতে তার সমবয়সী শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল।

এসময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়। শাহিনকে (৩৮) গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মুন্না (১২) ও শাওনকে (১৩) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।