দুধে অ্যালার্জি আছে কিনা বুঝবেন যেসব লক্ষণে

দুধে অ্যালার্জি আছে কিনা বুঝবেন যেসব লক্ষণে

ছবি: সংগৃহীত

দুধ না খেলে, হবে না ভালো ছেলে’—মায়ের বুলি হোক বা গানের কথা এমন বাক্য শুনেছেন প্রায়ই সবাই। নানা পুষ্টি উপাদানে ভরপুর এই পানীয়টি অবশ্য সবাই খেতে পারেন না। কারো কারো পছন্দের তালিকায় থাকে গরুর দুধ। কিন্তু কেউ কেউ দুধ খেলেই শুরু হয় অস্বস্তি। পরিবারের বড়রা ভাবেন হয়তো দুধ না খাওয়ার ফন্দি। আসলে কিন্তু তা নয়। কিছু মানুষের দুধে অ্যালার্জি থাকতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে ল্যাকটোজ ইনটলারেন্স বলা হয়। 

ল্যাকটোজ ইনটলারেন্স কী? 

ল্যাকটোজ ইনটলারেন্স বা ল্যাকটোজে অ্যালার্জি হলো এমন একটি সাধারণ হজমজনিত অবস্থা, যেখানে আপনার শরীর ল্যাকটোজ হজম করতে পারে না। ল্যাকটোজ হলো এক ধরণের প্রাকৃতিক চিনি যা সাধারণত দুধ এবং দুগ্ধজাত পণ্যে পাওয়া যায়। যখন ক্ষুদ্রান্ত্র ল্যাকটোজ নামক একটি এনজাইম তৈরি করতে অক্ষম হয়, যা ল্যাকটোজ ভাঙতে সাহায্য করে তখন ল্যাকটোজে সমস্যা হয়।

যখন ল্যাকটোজ হজম হয় না, তখন এটি কোলনে গাঁজন করতে শুরু করে। ফলে অনেক সমস্যা দেখা দেয়। অনেকক্ষেত্রে মানুষ জানেও না যে তাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে। কোন লক্ষণগুলোতে বুঝবেন আপনার ল্যাকটোজে সমস্যা আছে, চলুন জেনে নিই- 

পেট ফুলে যাওয়া

ল্যাকটোজ ইনটলারেন্সের একটি বড় লক্ষণ হল পেট ফুলে যাওয়া। কখনও কখনও দুধ খেলে পেট ফুলে যায়। ল্যাকটোজ হজম না হওয়ার কারণে এমনটা হয়। ল্যাকটোজ হজম না হওয়ায় কোলনে গাঁজন করতে শুরু করে। ফলে গ্যাস ও অস্বস্তি হয়।

ডায়রিয়া  

দুগ্ধজাত দ্রব্য খাওয়ার পর যদি পেটে ব্যথা হয়, তাহলে এটি ল্যাকটোজ অসহিষ্ণুতার লক্ষণ হতে পারে। কারণ শরীর ল্যাকটোজ ভেঙে ফেলতে অক্ষম হয়। ফলে অন্ত্রে উপস্থিত পানি বের করে দেয়, ফলে মলত্যাগ হয়।

পেটে ব্যথা অনুভব করা 

দুগ্ধজাত দ্রব্য খাওয়ার পর যদি পেটে ব্যথা হয়, তাহলে সচেতন হোন। এটিও ল্যাকটোজ অসহিষ্ণুতার লক্ষণ হতে পারে।

গ্যাস্ট্রিক

যখন ল্যাকটেট পেটে গাঁজন করে, তখন কোলনে হাইড্রোজেন এবং বিভিন্ন ধরণের গ্যাস তৈরি হয়। এর ফলে অতিরিক্ত গ্যাস হয়। তাই দুধ খেলে যদি কারোর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় তাহলে এটি ল্যাকটোজ ইনটলারেন্সের লক্ষণ হতে পারে। 

ঘন ঘন টয়লেটে যাওয়া 

দুগ্ধজাত দ্রব্য খাওয়ার পর যদি পেট ফুলে যায় এবং ডায়রিয়ার মতো সমস্যার সম্মুখীন হয় এবং এমন খাবার খাওয়ার পর ঘন ঘন টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে এটিও ল্যাকটোজ অসহিষ্ণুতার লক্ষণ।

পেটে শব্দ 

অনেকসময় পেটে শব্দ হওয়া ল্যাকটোজ ইনটলারেন্সের লক্ষণ হতে পারে। দুগ্ধজাত দ্রব্য খাওয়ার পর যদি পেটে গুড়গুড় শব্দ শুনতে পান, তাহলে সাবধান হোন। 

ত্বকে ফুসকুড়ি এবং ব্রেকআউট

দুধ বা দুগ্ধজাত দ্রব্য খাওয়ার পর যদি ত্বকে ফুসকুড়ি এবং ব্রেকআউট হয়, তাহলে এটি ল্যাকটোজ অসহিষ্ণুতার লক্ষণ হতে পারে।