ঝিনাইদহ সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন উদ্ধার

ঝিনাইদহ সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন উদ্ধার

ছবি : সংগৃহীত

ঝিনাইদহ মহেশপুর সীমান্তে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং গুলি উদ্ধার করেছে ৫৮ বিজিবি।মঙ্গলবার (২২ জুলাই) রাত ১১টার দিকে সামান্তা সীমান্তে মালিকবিহিন এসব উদ্ধার করা হয় ।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস নোটে জানান, গোপন তথ্যের উপর ভিত্তি করে সামান্তা বিওপির সম্মিলিত একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে । তারা সেসময় সীমান্ত পিলার ৫৯/৩-এস থেকে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর গ্রামের জুলু মিয়ার পাট ক্ষেতের আইলের পাশ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল ২টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি (৭.০৫ কেএফ) উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি ।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন এবং গুলি মহেশপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে