সন্তানের নিরাপত্তার জন্য প্রতিদিন এই দোয়া পড়ুন
ছবি: সংগৃহীত
সন্তান আল্লাহর অমূল্য নেয়ামত। প্রতিটি মা-বাবার চাওয়া থাকে, তাদের সন্তান যেন নিরাপদ থাকে, খারাপ মানুষের সঙ্গ ও শয়তানের প্রভাব থেকে রক্ষা পায়। ইসলাম আমাদের শিক্ষা দেয়, সন্তানের জন্য শুধু খাওয়া-পরা নয়, আত্মিক ও আধ্যাত্মিক নিরাপত্তার দিকেও মনোযোগী হতে হবে। এজন্য প্রতিদিন সন্তানের জন্য কিছু নির্দিষ্ট দোয়া পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সন্তানের নিরাপত্তায় নবীজির শেখানো দোয়া
রাসুলুল্লাহ (স.) শিশুদের নিরাপত্তার জন্য বিশেষ দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো-
أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইত্বানিন ওয়া হাম্মাহ, ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ।
অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে পানাহ চাচ্ছি। (সহিহ বুখারি: ৩৩৭১)
অথবা সংক্ষেপে এই দোয়াও করতে পারেন-
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক
অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের আশ্রয় নিচ্ছি, তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে। (সহিহ মুসলিম: ২৭০৮)
এই দোয়াগুলো প্রতিদিন সকালে ও রাতে সন্তানের মাথায় হাত রেখে অথবা দূর থেকেও পড়ে ফুঁ দিয়ে পড়া যেতে পারে।
অতিরিক্ত আমল
সুরা আল-ইখলাস, আল-ফালাক ও আন-নাস পড়ে ফুঁক দেওয়া। সন্তানকে নামাজ ও সুন্নতের শিক্ষা দেওয়া। দোয়ার পাশাপাশি সন্তানের শারীরিক নিরাপত্তা ও যত্নও নিবেন।
প্রতিদিন এভাবে সন্তানের ওপর আল্লাহর রহমত কামনা করলে ইনশাআল্লাহ তার চলার পথ হবে আলোকিত ও সুরক্ষিত।