আইনজীবী হত্যাসহ ৫ মামলায় চিন্ময় দাশের জামিন ফের নামঞ্জুর

আইনজীবী হত্যাসহ ৫ মামলায় চিন্ময় দাশের জামিন ফের নামঞ্জুর

ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ পাঁচ মামলায় ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন আবারও নাকচ করে দিয়েছেন আদালত।।বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আলিফ হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় চিন্ময়ের পক্ষে জামিন আবেদন করা হয়। তবে শুনানি শেষে আদালত সবগুলো আবেদনই খারিজ করে দেন। চিন্ময়ের পক্ষে শুনানি করেন ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বাধীন একটি আইনজীবী দল। শুনানিকে ঘিরে আদালত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর উপস্থিতি দেখা যায়।

উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোট নামে একটি সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা ছিল। ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন