টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফাইল ছবি।

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. জুয়েল ২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগা প্রতিমা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।স্থানীয়রা জানান, জুয়েল তার ঘরে একটি কাঠের ফার্নিচার সরানোর কাজ করছিলেন। এসময় লিকেজ তারে জড়িয়ে তিনি বিদ্যুৎতায়িত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।