খাগড়াছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, জরিমানা

খাগড়াছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, জরিমানা

ফাইলি ছবি

খাগড়াছড়ির রামগড়ে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানাসহ মেয়াদোত্তীর্ণ ৪ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়েছে। একই সঙ্গে মালিকে তার ফার্মেসি দুই দিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলার রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম। 

তিনি বলেন, ‘জননী মেডিকেলের স্বত্বাধিকারী নুরু হোসেন তার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে  ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, ইন্সুলিন-ডায়াসুলিন এবং অ্যান্টিবায়োটিক প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন ওষুধ জব্দ করা হয়।’

এর দায়ে নুরু হোসেনকে মেয়াদ উত্তির্ন ঔষদ বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনের ২০১৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে নিশ্চিত করে এ কর্মকর্তা বলেন, ‘দুই দিনের মধ্যে তিনি ওষুধ সরিয়ে ফেলবেন বলে আন্ডারটেকিং দিয়েছেন।’

এসময় অভিযানে উপজেলা খাদ্য কর্মকর্তা জুলিয়াছ, উপজেলা কৃষি বিপনন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা সেনেটারী ইনসপেক্টর রনি ত্রিপুরা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: রুবায়েত হোসেন, বাজার পরিচালনা কমিটি উপস্থিত ছিলেন।