এসব খাবার খেলে কমবে বাতের ব্যথা

এসব খাবার খেলে কমবে বাতের ব্যথা

ছবি: সংগৃহীত

বাতের ব্যথা বা আর্থ্রাইটিসে অনেকেই ভোগেন। ওষুধের পাশাপাশি কিছু খাবার রয়েছে যা প্রদাহ কমাতে এবং জয়েন্টের স্বাস্থ্যে সহায়তা করে।

১. মাছ

স্যালমন, সার্ডিন, ম্যাকারেল ও টুনা মাছের মতো চর্বিযুক্ত সামুদ্রিক মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ, যা জয়েন্টের প্রদাহ কমাতে সাহায্য করে।

২. অলিভ তেল

অলিভ তেলে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা জয়েন্টের ব্যথা ও ফোলা কমাতে সহায়ক।

৩. সবুজ শাকসবজি

পালং শাক, কলে শাক, ব্রকলি ও বাঁধাকপিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন কে এবং ক্যালসিয়াম, যা হাড়কে শক্ত করে ও প্রদাহ কমায়।

৪. বাদাম ও বীজ

আখরোট, কাঠবাদাম, সূর্যমুখীর বীজে ওমেগা-৩ এবং স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে, যা জয়েন্টের ক্ষয় রোধ করে।

৫. হলুদ

হলুদের কারকিউমিন উপাদান প্রদাহবিরোধী ও ব্যথা উপশমে কার্যকর।

৬. ডালিম

ডালিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট জয়েন্টের ক্ষয় রোধ করে এবং প্রদাহ কমায়।

৭. গ্রিন টি

গ্রিন টিতে পলিফেনলস নামক যৌগ রয়েছে, যা প্রদাহ কমিয়ে জয়েন্টের স্বাস্থ্য ভালো রাখে।

নিয়মিত এসব খাবার খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম, নিয়মিত ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণ করলেও বাতের ব্যথা অনেকটাই কমে আসতে পারে।