রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত

রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত

ফাইল ছবি

বিএনপির রাজশাহী মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিলুপ্তের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও রাজশাহী বিভাগ বিএনপির সমন্বয়কারী আবদুস সালাম।

তিনি জানান, রোববার সম্মেলনের প্রধান অতিথি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজশাহী মহানগর বিএনপি কমিটি বিলুপ্ত করা হয়েছে।

আব্দুস সালাম বলেন, সম্মেলনের নির্বাচন কমিশনার বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম এবং এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।