ময়মনসিংহে সালামী মঞ্চের দেয়াল নির্মাণ বন্ধ
সংগৃহীত
নানা সমালোচনার মুখে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের সালামী মঞ্চের দেয়াল নির্মাণ বন্ধ করেছে জেলা প্রশাসন।
রোববার (১০ আগস্ট) সন্ধ্যার দিকেই কাজ বন্ধ করেন নির্মাণ শ্রমিকরা।
এর আগে রোববার বিকেল থেকে ওই সালামী মঞ্চের চারদিকে দেয়াল নির্মাণ শুরু হয়। এ দৃশ্য কেউ কেউ ফেসবুকে শেয়ার করেন।
এর পরই শুরু হয় বিভিন্ন মহল থেকে সমালোচনা। প্রশ্ন ওঠে, এ কাজটি করা কি এতই জরুরি ছিল। সালামী মঞ্চের চারদিকে স্বল্প দৈর্ঘ্যের দেয়াল উঠলেও তা মাঠের খোলামেলা দৃশ্যকে ব্যাহত করবে। খেলাধুলারও সমস্যা হবে।
এরপর নানান মহলের সমালোচনা ও ক্ষোভ নাড়া দেয় প্রশাসনকেও। ফলে সন্ধ্যার দিকে তারা কাজ বন্ধ করে দেন। সন্ধ্যা ৭টার সময় সরজমিন গিয়ে দেখা যায়, ইটগুলো তুলে ফেলা হচ্ছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মুফিদুল আলম সাংবাদিকদের জানান, এটা সালামী মঞ্চ। কিন্তু, ভুল করে দেয়াল উঁচু করে ফেলেছে শ্রমিকরা।