জনবল নিয়োগ দেবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

জনবল নিয়োগ দেবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

ফাইল ছবি।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) কর্মচারীর ১৫টি পদে ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: গাজীপুর

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫। আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পাঠাতে পারবেন।

আবেদন ফি: জনতা ব্যাংকের যে কোনো শাখায় ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫’ এর অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: ইত্তেফাক, ০৯ আগস্ট ২০২৫