‘স্টার নাইট’-এ ন্যান্সি

‘স্টার নাইট’-এ ন্যান্সি

ছবি: সংগৃহীত

আগামী কাল ১৫ আগস্ট শুক্রবার রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে সেলিব্রিটি শো ‘স্টার নাইট’। এ পর্বে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। 

অনুষ্ঠানে সংগীতজীবনের পাশাপাশি ব্যক্তিজীবনের অপ্রকাশিত নানা কথা বলবেন তিনি। বলবেন ইন্ডাস্ট্রিতে পথচলায় ভালো-মন্দ নানারকম অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা, সংগ্রাম ও সাফল্যের গল্প। সেই সাথে তার সহকর্মী, কাছের বন্ধু, এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলবেন। 

অনুষ্ঠানে তার প্রিয় গান, নাটক, চলচ্চিত্রের বিভিন্নঅংশও দেখানো হবে। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।