নারী উন্নয়ন শক্তির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নারী উন্নয়ন শক্তির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংগৃহীত

১৪ আগস্ট নারী উন্নয়ন শক্তি তার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ১৯৯২ সালে ঢাকার খিলগাঁও থেকে যাত্রা শুরু করে এই নারী নেতৃত্বাধীন, অলাভজনক ও অরাজনৈতিক সংস্থা এখন পর্যন্ত ৪৯টি দাতা ও অংশীদারের সহায়তায় ৭৯টি প্রকল্প বাস্তবায়ন করেছে।

নারী উন্নয়ন শক্তির প্রধান সাফল্যসমূহের মধ্যে রয়েছে— ১,২৫,০০০ এর বেশি নারী ও পুরুষকে প্রাথমিক শিক্ষা প্রদান। ২৫,০০০ এক বেশি মানুষকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা। ২,৬০০ এর বেশি যৌনকর্মীকে পুনর্বাসন করে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা। এইচআইভি ও ম্যালেরিয়া প্রতিরোধে লাখো মানুষের কাছে স্বাস্থ্যসেবা, সচেতনতা ও প্রতিরোধ সামগ্রী পৌঁছে দেওয়া। শিশু ও নারী সুরক্ষা, আইনি সহায়তা, এবং সহিংস চরমপন্থা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন।