বরিশালে ক্রিকেটকে ঢেলে সাজাতে নানা পরিকল্পনা

বরিশালে ক্রিকেটকে ঢেলে সাজাতে নানা পরিকল্পনা

ছবি: সংগৃহীত

বরিশাল ক্রিকেটকে ঢেলে সাজাতে শুরু হয়েছে নানা পরিকল্পনা। খেলোয়াড়দের পাশাপাশি এবার শুরু হয়েছে স্থানীয় কোচদের প্রশিক্ষণ। জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা বলছেন, নতুন ক্রিকেটার তৈরিতে স্থানীয় লীগের কোনো বিকল্প নেই।

নতুন খেলোয়াড় তৈরি করতে এবার বরিশালের স্থানীয় কোচদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বরিশাল জেলা স্টেডিয়ামের ইনডোরে আয়োজন করা হয় কোচ ওয়ার্কশপের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সভাপতি মো. শাখাওয়াত হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর (বেলিম), মোহাম্মদ রফিক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স গ্রুপ নির্বাচক হাসিবুল হোসেন শান্ত এবং মেহরাব হাসান ওপি।

ক্রিকেট নিয়ে বরিশালের নানা সম্ভাবনার কথা জানান সাবেক ক্রিকেটাররা। দাবি করেন- নতুন খেলোয়াড় সৃষ্টিতে স্থানীয় লীগের কোনো বিকল্প নেই। তাই ভালো খেলোয়াড় তৈরিতে কোচদের প্রশিক্ষণ জরুরি হওয়ায় এমন আয়োজন।

প্রশিক্ষণে অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ এর খেলোয়াড়দের মধ্য থেকে খেলোয়াড় বাছাই করা হয়। বাছাই করা খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষক দেওয়া হবে বলে জানান জেলা ক্রীড়া কর্মকর্তা।