সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। এমনটাই জানিয়েছেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্ধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। একই সাথে, সিইসিও জানিয়েছেন যে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচনের প্রায় দুই মাস আগে, অর্থাৎ ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।

এমন পরিস্থিতিতে, নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন সূচি সম্পর্কে জানতে বিএনপির প্রতিনিধি দলটি ইসি ভবনে আসে। বৈঠকের আগে সাংবাদিকদের কাছে নজরুল ইসলাম খান বলেন, তারা নির্বাচন কমিশনের অগ্রগতির বিষয়গুলো জানার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, আমরা সিইসির কাছে সময় চেয়েছিলাম। তিনি সময় দিয়েছেন।