খুলনার ডুমুরিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনার ডুমুরিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

প্রতিকী ছবি

খুলনার ডুমুরিয়া উপজেলায় মো. শামীম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগষ্ট) দিবাগত রাত ১২ টার দিকে আঠারো মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামীমের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি দীর্ঘদিন ধরে আঠারো মাইল এলাকার ভাড়া বাসায় বসবাস করছিলেন।

তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ‘শুক্রবার রাতে সৈয়দ ঈসা কলেজের পাশে শামীমের ভাড়া বাসায় ঢুকে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।