এবার চীনের সঙ্গে ভারতের পানিযুদ্ধের আশঙ্কা

এবার চীনের সঙ্গে ভারতের পানিযুদ্ধের আশঙ্কা

ছবিঃ সংগৃহীত।

তিব্বতে চীনের মেগা বাঁধ নির্মিত হলে শুষ্ক মৌসুমে একটি প্রধান নদীর পানিপ্রবাহ ৮৫ শতাংশ পর্যন্ত হ্রাস হতে পারে বলে আশঙ্কা করছে ভারত। এই প্রভাব কমাতে নয়াদিল্লি নিজস্ব বাঁধ নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে বাধ্য হয়েছে। 

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট চারটি সূত্র এবং একটি সরকারি বিশ্লেষণের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ভারত সরকার ২০০০ সালের গোড়ার দিকে তিব্বতের আংসি হিমবাহ থেকে জলপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য প্রকল্পগুলো বিবেচনা করে আসছে, যা চীন, ভারত এবং বাংলাদেশের ভাটিতে ১০ কোটিরও বেশি মানুষের বাসস্থান। কিন্তু সীমান্তবর্তী রাজ্য অরুণাচল প্রদেশের বাসিন্দাদের তীব্র এব সহিংস প্রতিরোধের কারণে এই পরিকল্পনাগুলো বাধাগ্রস্ত হয়েছে, তাদের আশঙ্কা যেকোনো বাঁধের ফলে তাদের গ্রাম ডুবে যাবে এবং জীবনযাত্রা ধ্বংস হয়ে যাবে।

এরপর ডিসেম্বরে, চীন ঘোষণা করে, তারা ইয়ারলুং জাংবো নদী ভারতে প্রবেশের ঠিক আগে সীমান্তবর্তী একটি কাউন্টিতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করবে। চীনের এই ঘোষণার পর ভারতের আশঙ্কা তৈরি হয় যে, তাদের দীর্ঘদিনের কৌশলগত প্রতিদ্বন্দ্বী - যার অরুণাচল প্রদেশে কিছু আঞ্চলিক দাবি রয়েছে - এই নদীর উপর তাদের নিয়ন্ত্রণকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, যা আংসি হিমবাহ থেকে উৎপন্ন এবং ভারতে সিয়াং এবং ব্রহ্মপুত্র নামে পরিচিত।