নোংরা পরিবেশে খাবার তৈরি, ২ খাবারের হোটেল মালিককে জরিমানা
ফাইল ছবি
ঝিনাইদহে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় দুই খাবারের হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট ) দুপুরে পৌর শহরের মেইন বাজারে সমতা ও অশোক হোটেলে এ অভিযান চালান তিনি।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম।
ট্রেড লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারার অপরাধের দুই হোটেল ব্যবসায়ীকে ৬ হাজার টাকা নগদ অর্থদণ্ড করা হয়।
এ সময় পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আজিজুল ইসলাম, নির্বাহী অফিসার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দিন, মডেল থানার উপ-পরিদর্শক ওমরফারুক সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।