ঢাকা থেকে শরীয়তপুর কারাগারে পাঠানো হাজতির মৃত্যু
ছবি : প্রতীকি
শরীয়তপুর জেলা কারাগারে খোকন মিয়া (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।বুধবার (২৭ আগস্ট) সকালে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
খোকন মিয়া ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার খোলামোড়া মডেল টাউন এলাকার ফজল বেপারীর ছেলে।
কারা সূত্রে জানা গেছে, যৌতুক মামলায় খোকন মিয়া আটক ছিলেন। মঙ্গলবার তাকে ঢাকা থেকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়। কিন্তু এর একদিন পরই মৃত্যু হয় তার।
শরীয়তপুর জেলা কারাগারের জেলার আসমা আক্তার পাপিয়া বলেন, খোকন মিয়াকে গতকালই আমাদের কারাগারে আনা হয়। আজ ভোরে তিনি ঘুমের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারাগারে নতুন পাঠানো একজন হাজতির মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করছে কারা কর্তৃপক্ষ