আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা বেঁধে দিলো সরকার

আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা বেঁধে দিলো সরকার

ছবি: সংগৃহীত

আলুর উৎপাদন খরচের সঙ্গে বিক্রয়মূল্যের সামঞ্জস্য আনতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় কোল্ড স্টোরেজ গেটে আলুর ন্যূনতম মূল্য কেজিপ্রতি ২২ টাকা নির্ধারণ করেছে সরকার।

বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার নির্দেশে গঠিত চার সদস্যের কমিটির সুপারিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী—
১. কোল্ড স্টোরেজে আলুর কেজি প্রতি ন্যূনতম মূল্য হবে ২২ টাকা।
২. সরকারি উদ্যোগে ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করা হবে। তা আগামী অক্টোবর–নভেম্বরে বাজারজাত করা হবে।
৩. আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়া হবে।

সরকার মনে করছে, এ সিদ্ধান্তে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং বাজারে স্থিতিশীলতা আসবে।