নতুন ল্যাপটপ ও ট্যাব আনল অনর

নতুন ল্যাপটপ ও ট্যাব আনল অনর

ছবি: সংগৃহীত

চীনের প্রযুক্তি ব্র্যান্ড অনর আন্তর্জাতিক বাজারে আনল তাদের নতুন দুইটি ডিভাইস। এগুলো হলো ম্যাজিক প্যাড ৩ ট্যাবলেট ও ম্যাজিক বুক আর্ট ১৪ ২০২৫ ল্যাপটপ। যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত এক ইভেন্টে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে কোম্পানির নতুন ভাঁজযোগ্য স্মার্টফোন ম্যাজি ভি৫।

ম্যাজিকপ্যাড ৩ ট্যাবলেট
আন্তর্জাতিক বাজারে Honor MagicPad 3 আসছে একক ভ্যারিয়েন্টে। এতে থাকছে ৫১২ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম। এর দাম ধরা হয়েছে ৫৯৯ পাউন্ড। রঙের মধ্যে থাকছে গ্রে ও হোয়াইট।

ট্যাবলেটটিতে আছে ১৩.৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ, রেজোলিউশন ৩.২কে এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৭০০ নিটস। ওজন মাত্র ৫৯৫ গ্রাম এবং পুরুত্ব ৫.৭৯ মিলিমিটার।

এতে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Gen 3 চিপসেট, যা চালাবে অ্যানড্রয়েড ১৫ ভিত্তিক MagicOS 9 অপারেটিং সিস্টেম। শক্তির জন্য আছে ১২,৪৫০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।

ক্যামেরায় পেছনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, আর সামনে রয়েছে ৯ মেগাপিক্সেল ক্যামেরা। ট্যাবলেটটিতে ব্লুটুথ ৫.৪, ওয়াই-ফাই ৭, উন্নত কুলিংয়ের জন্য ভেপার চেম্বার, Honor Magic Pencil 3 সাপোর্ট এবং আট স্পিকার সেটআপ যুক্ত করা হয়েছে।

ম্যাজিকবুক আর্ট ১৪ ল্যাপটপ
অন্যদিকে, MagicBook Art 14 2025 ল্যাপটপ আন্তর্জাতিক বাজারে আসছে শক্তিশালী কনফিগারেশন নিয়ে। এতে থাকছে Intel Core Ultra 7 255H প্রসেসর, ৩২ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট এসএসডি স্টোরেজ। যুক্তরাজ্যে এর দাম ১,৪৯৯ পাউন্ড, আর ইউরোপে ১,৬৯৯ ইউরো। তিনটি রঙে পাওয়া যাবে—এমারেল্ড গ্রিন, মকা ব্রাউন ও সানরাইজ হোয়াইট।

ল্যাপটপটিতে ১৪.৬ ইঞ্চি ওএলইডি টাচ ডিসপ্লে থাকছে, যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ এবং রেজোলিউশন ৩.১কে। স্ক্রিনের পিক ব্রাইটনেস ১,৬০০ নিটস। ডিভাইসটির ওজন মাত্র ১.০৩ কেজি এবং পুরুত্ব ১১.৫ মিলিমিটার।

শক্তির জন্য রয়েছে ৬০ ওয়াট আওয়ার ব্যাটারি, যা ফাস্ট চার্জিং সমর্থন করে। এ ছাড়া থাকছে ফুল-সাইজ ব্যাকলিট কিবোর্ড, বড় মাল্টি-টাচ ট্র্যাকপ্যাড, হিডেন ম্যাগনেটিক ক্যামেরা, ছয়টি স্পিকার, তিনটি মাইক্রোফোন এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারসহ পাওয়ার বাটন।

কানেক্টিভিটির জন্য রয়েছে এইচডিএমআই ২.১ পোর্ট, ইউএসবি টাইপ-সি ৩.২ জেন২, ইউএসবি টাইপ-এ ৩.২ জেন১, থান্ডারবোল্ট ৪, ২-ইন-১ হেডফোন জ্যাক, ওয়াই-ফাই ৭, এনএফসি এবং ব্লুটুথ ৫.১।

আধুনিক ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, হালকা ও আকর্ষণীয় ডিজাইন এবং সর্বাধুনিক কানেক্টিভিটি অপশন—সব মিলিয়ে Honor MagicPad 3 ও MagicBook Art 14 2025 ডিভাইস দুটি বিশ্ববাজারে Honor-কে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে আসবে বলে মনে করছে প্রযুক্তিবিশ্লেষকেরা।