শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ছবি : প্রতীকি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ষোলঘর রেলওয়ে আন্ডারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বলে জানা গেছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে লাশ রেল পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।