কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে ডুবে যুবকের মৃত্যু
ছবি : প্রতীকি
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বিপ্লব (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার রমনা মডেল ইউনিয়নের ভট্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিলমারী নৌ-পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ।
নিহত বিপ্লব একই ইউনিয়নের সাতঘরি এলাকার ছমছেল আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নদীর তীব্র স্রোতে তলিয়ে যান বিপ্লব। প্রায় এক ঘণ্টা পর ভাটির দিক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চিলমারী নৌ-পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ বলেন, নিখোঁজের এক ঘণ্টা পর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।