কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ফাইল ছবি

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত ১টার সময় উপজেলার মীরবাগ কদমতলার পশ্চিমে মায়া পারটেক্স কোম্পানির সংলগ্ন এলাকায় একটি গাড়ি পথচারীকে চাপা দিলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিবাগত রাতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে মীরবাগ কদমতলা বাসস্ট্যান্ডের পশ্চিমে অজ্ঞাত গাড়ির চাপায় এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় নিহত ব্যক্তিকে চেনার কোনো উপায় ছিল না। পরে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে কাউনিয়া থানায় নিয়ে যায়।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, ওই নারীর দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি তবে নিহত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।