অনশন ভাঙলেন ববির ৭ শিক্ষার্থী

অনশন ভাঙলেন ববির ৭ শিক্ষার্থী

সংগ্রহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামো উন্নয়নসহ ৩ দফা দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীরা প্রায় ২৪ পর ঘণ্টা পর অনশন ভঙ্গ করলেন। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম  শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান।

এর আগে উপচার্য অধ্যাপক শিক্ষার্থীদের দাবি মেনে নিতে ৬ মাসের রোড ম্যাপ ঘোষণা করেন।  এতে সন্তুষ্ট হয়ে শিক্ষার্থীরা অনশন ভঙ্গ এবং আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত করেছেন।

রোড ম্যাপে উপাচার্য উল্লেখ করেছেন, উন্নয়নের জন্য প্রকল্প পরিচালক নিয়োগের পর থেকে ৬ মাসের মধ্যে সমীক্ষা যাচাইয়ের কাজ সম্পন্ন করা হবে। আগামী মঙ্গলবারের মধ্যে শিক্ষার্থীদের বিভিন্ন রুটে বাসের সিট সংকট নির্ধারণ করে উক্ত রুটে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে। আরেকটি অ্যাম্বুল্যান্স ক্রয়ের জন্য মন্ত্রণালয়ে বিশেষ বিবেচনায় প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার জন্য রবিবার আবেদন করা হবে এবং আগামী ১৫ কর্মদিবসের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধিতে জমির চাহিদার পুনঃ অ্যাসেসমেন্ট সম্পন্ন করা হবে।

অনশনে অংশ নেওয়া রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক বলেন, দাবি পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৫ দিনের সময় নিয়েছে।

আমরা আশা করছি ১৫ দিনের মধ্যে সকল সংকট নিরাসন হবে। যদি না হয় আমরা আবার অনশনে বসতে বাধ্য হব।

অনশনে অংশ নেওয়া ৭ শিক্ষার্থী হলেন- ইংরেজি বিভাগের শিক্ষার্থী শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ সেশনের অমিয় মন্ডল, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২১-২২ সেশনের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের ২০২২-২৩ সেশনের মো. আবুবকর সিদ্দিক, দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের পিয়াল হাসান, লোকপ্রশাসন ২০২১-২২ তামিম আহমেদ রিয়াজ, আইন বিভাগের ২০২১-২২ সেশনের শওকত ওসমান স্বাক্ষর।

উল্লেখ্য, তিন দফা দাবিতে ৭ শিক্ষার্থী বৃহস্পতিবার রাত ১০টায় আমরণ অনশনে বসেন।

উপাচার্য রাতেই তাদের অনশন ভঙ্গের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তিনি অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে মশারি টানিয়ে রাত যাপন করেছেন।