ঢাকা মহানগর আ.লীগের নেতা শফিকুর গ্রেফতার
নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শফিকুর রহমান
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শফিকুর রহমান (৬১) কে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তিনি ঢাকা মহানগর উত্তর ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
শনিবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের একটি টিম মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে শফিকুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শফিকুর রহমান মোহাম্মদপুর থানার একটি চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে জুলাই গণহত্যারও একটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।