নারায়ণগঞ্জে গণপিটুনিতে নিহত ১
ছবি : প্রতীকি
নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নে গণপিটুনিতে এক ডাকাত নিহতের ঘটনা ঘটেছে। সোমবার রাতে প্রভাকরদী এলাকার বায়তুল আতিক জামে মসজিদের পাশে প্রভাকরদী কবরস্থান সংলগ্ন আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অটোরিকশায় ডাকাতির চেষ্টা করার সময় জনতা ডাকাতকে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের নাম মো. আয়নাল (৪২)। সে আড়াইহাজারের প্রভাকরদি এলাকার মো. মাহির ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।